歌词
আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমায় ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তা-রা-লা-লা-লা
কাগজের নৌকা বানাই, নিজেই ডুবি
ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে
বেঁধে চোখ শব্দ বাজি হাতেই ফাটাই
তুমি আর কোথায় পেলে সেই আমাকে
তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে
আঁকি গোল চৌকো, আঁকি এক আঁচড়ে
যখন আর পোষাচ্ছে না এ একচালা
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
ও আবার, তখনও তো তোমার সাথেও হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তা-রা-লা-লা-লা
তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা
তখন আর পোষাচ্ছে না এ একচালা
দেখি আমি থাকছি বসে খামখেয়ালা