歌词
না, না, কেঁদো না
না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ও না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ঘুমের পরিরা সব বায়না ধরেছে
তারা মাইনে বাড়াতে কী strike করেছে
ঘুম ঘুম তাই বাছার চোখে আজ আর এল না
না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ও না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
আসেনি তো গোয়ালাও যে, পাওনা বাকি তার
হাঁড়িও চড়েনি ঘরে, বাড়ন্ত ভাড়ার
আসেনি তো গোয়ালাও যে, পাওনা বাকি তার
হাঁড়িও চড়েনি ঘরে, বাড়ন্ত ভাড়ার
টক টক ভাত পান্তা দেবো
আমি টক টক ভাত পান্তা দেবো, খেয়ে দেখো না
না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ও না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ছিঁড়েছে যে frock, কী করে স্কুলেতে যাবে?
ভাবনা আমার খুকুমণির, বই কো ছাপাবে
ছিঁড়েছে যে frock, কী করে স্কুলেতে যাবে?
ভাবনা আমার খুকুমণির, বই কো ছাপাবে
চাকরি পেলেই কিনে দেবো
আমি চাকরি পেলেই কিনে দেবো নতুন খেলনা
না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ও না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ঘুমের পরিরা সব বায়না ধরেছে
তারা মাইনে বাড়াতে কী strike করেছে
ঘুম ঘুম তাই বাছার চোখে আজ আর এল না
না, না, পুতুল সোনা, কেঁদো না
তোমাকে ফেলে যাব না
ও না, না, পুতুল সোনা, কেঁদো না
এবারে তুমি হাসি হাসো না